ট্রাম্প প্রশাসনের গোপন নির্দেশ: ভেনেজুয়েলায় অভিযানে নামছে সিআইএ
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৭-১০-২০২৫ ১২:৪৫:১৪ অপরাহ্ন
- আপডেট সময় : ১৭-১০-২০২৫ ১২:৪৫:১৪ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৯ বার পঠিত
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলায় গোপন অভিযান পরিচালনার অনুমতি দিয়েছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)–কে। মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস–এর প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নির্দেশনা অনুযায়ী সিআইএ দেশটির ভেতরে এককভাবে অথবা মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে যৌথভাবে প্রাণঘাতী ও গোপন মিশন চালাতে পারবে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মার্কিন সেনাবাহিনীও ইতোমধ্যে ভেনেজুয়েলার ভেতরে সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে। যদিও এখন পর্যন্ত হোয়াইট হাউস কিংবা সিআইএ–এর পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা বিরাজ করছে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তকে অনেক বিশ্লেষক লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের প্রভাব পুনঃস্থাপনের কৌশল হিসেবে দেখছেন। তবে এমন অভিযানের ফলে অঞ্চলের স্থিতিশীলতা আরও নাজুক হতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।