ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

আজ আত্মপ্রকাশ করছে এনসিপির শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-১০-২০২৫ ১০:১৪:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৫ ১০:১৪:৩০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫ বার পঠিত
আজ আত্মপ্রকাশ করছে এনসিপির শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’ আজ শুক্রবার (১৭ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করছে। রাজধানীর ইস্কাটনের নেভি কলোনিতে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে এনসিপির শ্রমিক উইং।
 

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, “ঐক্য, সংগ্রাম, মর্যাদা ও মুক্তির পতাকা হাতে জাতীয় শ্রমিক শক্তি আত্মপ্রকাশ করছে।” দাওয়াতপত্রে উল্লেখ করা হয়েছে, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের চেতনা থেকে অনুপ্রাণিত হয়ে এই সংগঠন গঠিত হয়েছে। শ্রমজীবী মানুষের দীর্ঘদিনের বঞ্চনা, ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে একটি স্বাধীন শ্রমিক শক্তি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে এনসিপি।
 

জাতীয় শ্রমিক শক্তির সংগঠক সম্রাট আজাদ জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ দলের কেন্দ্রীয় নেতারা।
 

গত ২৩ মার্চ এনসিপির শ্রমিক উইং গঠনের মাধ্যমে সংগঠন তৈরির প্রাথমিক উদ্যোগ শুরু হয়। সেই সময় থেকেই সারাদেশের শ্রমিকদের সংগঠিত করার দায়িত্ব পায় উইংটি। এর প্রধান সমন্বয়কারী ছিলেন মাজহারুল ইসলাম ফকির, যিনি নতুন সংগঠনটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিচ্ছেন। এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ঋআজ মোর্শেদ হচ্ছেন নবগঠিত সংগঠনটির সদস্যসচিব।
 

ঋআজ মোর্শেদ জানিয়েছেন, জাতীয় শ্রমিক শক্তি এনসিপির সহযোগী সংগঠন হলেও এটি স্বাধীনভাবে কাজ করবে। শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, এবং শ্রমিক অধিকার রক্ষায় সচেতনতা গড়ে তোলাই সংগঠনটির মূল লক্ষ্য।
 

এর আগে গত ১০ অক্টোবর রাজধানীর কারওয়ান বাজারে আত্মপ্রকাশ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা থাকলেও প্রস্তুতিগত জটিলতার কারণে তা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়।
 

নতুন এই সংগঠনের মাধ্যমে এনসিপি শ্রমজীবী মানুষের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে চায় বলে দলীয় সূত্রে জানা গেছে।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।