ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

নয়াদিল্লির প্রক্সি গ্রুপ হিসেবে কাজ করছে কাবুল: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০৯:৫২:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৫ ০৯:৫২:০৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
নয়াদিল্লির প্রক্সি গ্রুপ হিসেবে কাজ করছে কাবুল: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ছবি সংগৃহীত

নয়াদিল্লির প্রক্সি গ্রুপ হিসেবে কাজ করছে কাবুল— এমন অভিযোগ তুলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতীয় প্রভাবেই আফগানিস্তান বর্তমানে ইসলামাবাদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে। এ কারণেই দুই দেশের মধ্যে ঘোষিত ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি টিকবে কি না, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।

খাজা আসিফের দাবি, “দিল্লির পুতুলে পরিণত হয়েছে কাবুল। দেশটির প্রশাসন এখন নয়াদিল্লির অর্থায়ন ও প্রভাবের অধীনে কাজ করছে।” তিনি আরও বলেন, আফগানিস্তান যদি সংঘাতের পরিধি বাড়াতে চায়, তবে পাকিস্তানের পাল্টা জবাব দেওয়ার পূর্ণ সক্ষমতা ও প্রস্তুতি রয়েছে।

তিনি জানান, ইসলামাবাদ গঠনমূলক আলোচনার পক্ষে হলেও যুদ্ধবিরতি ভঙ্গ বা পাকিস্তানের সার্বভৌম ভূখণ্ডে হামলা সহ্য করবে না।

এর আগে, গত শনিবার পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে পাল্টাপাল্টি সংঘাত শুরু হয়ে রোববার সকাল পর্যন্ত চলে। বুধবার আবারও সীমান্তে বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটে। কাবুলের দাবি অনুযায়ী, এ পর্যন্ত ৫৮ জন পাক সেনা নিহত হয়েছে। অন্যদিকে ইসলামাবাদ জানিয়েছে, তাদের পাল্টা অভিযানে ২০০-র বেশি তালেবান যোদ্ধা নিহত হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।