ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ইসরায়েলি কারাগারে মারওয়ান বারঘুতির ওপর নৃশংস হামলার অভিযোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০১:০৪:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৫ ০১:০৪:১৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
ইসরায়েলি কারাগারে মারওয়ান বারঘুতির ওপর নৃশংস হামলার অভিযোগ ছবি: সংগৃহীত
ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনি নেতা মারওয়ান বারঘুতির ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। ফিলিস্তিনি বন্দিদের গণমাধ্যম দপ্তর জানায়, রামোন কারাগার থেকে মেগিদ্দো কারাগারে স্থানান্তরের সময় ইসরায়েলি নাখশোন ইউনিটের আট সদস্য তাকে বেদম প্রহার করে। এতে বারঘুতি অজ্ঞান হয়ে পড়েন এবং তার চারটি পাঁজরের হাড় ভেঙে যায়।
 
সংস্থাটি জানায়, সেপ্টেম্বরের মাঝামাঝি সংঘটিত এই হামলা ইসরায়েলের বন্দি নীতির ভয়াবহ উদাহরণ। তবে তারা বলছে, “এই নির্যাতন বারঘুতির মনোবল ভাঙতে পারবে না।”
 
ফিলিস্তিনি বন্দিদের দপ্তরের দাবি, ঘটনাটি আন্তর্জাতিক আইন ও চতুর্থ জেনেভা কনভেনশন স্পষ্টভাবে লঙ্ঘন করেছে। তারা জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে—ইসরায়েলের এই অমানবিক আচরণের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য।
 
বারঘুতি ২০০২ সাল থেকে ইসরায়েলে পাঁচটি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন এবং তাকে ফিলিস্তিনের অন্যতম শীর্ষ রাজনৈতিক বন্দি হিসেবে গণ্য করা হয়। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ঘোষণা করেছে, তাদের বন্দি বিনিময় আলোচনায় বারঘুতির মুক্তি অগ্রাধিকারে থাকবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।