ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

গণতন্ত্র পুনরুদ্ধারে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই: মির্জা ফখরুল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৮:৩৩:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৮:৩৩:৩৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
গণতন্ত্র পুনরুদ্ধারে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই: মির্জা ফখরুল ছবি সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এখন শুধু কোনো দলের নয়, গোটা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অপরিহার্য। তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চায় না। আমরা চাই গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসুক। সেনাবাহিনীসহ দেশের সব নাগরিকই চায় নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার গঠিত হোক, কারণ নির্বাচিত সরকার ছাড়া কোনো দেশ টেকসইভাবে চলতে পারে না।”
 

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক, কর্মচারী, সুধীসমাজ ও হাজিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
 

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রোপোশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি নিয়ে আপত্তির কারণে কেউ কেউ নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করতে পারে। “আমাদের ভয়—এতে যেন নির্বাচনের আয়োজনই বন্ধ না হয়ে যায়,” যোগ করেন তিনি।
 

মির্জা ফখরুল আরও বলেন, “মানুষ এখন রাস্তায় নামছে, নানা দাবি তুলছে। কিন্তু নির্বাচিত সরকার ছাড়া এসব দাবি পূরণ সম্ভব নয়। আগে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক, তারপর দাবিদাওয়া নিয়ে আলোচনা করা যাবে।”
 

শিক্ষকদের দাবির বিষয়ে তিনি বলেন, তাদের ন্যায়সঙ্গত দাবি বিএনপি ক্ষমতায় এলে বিবেচনায় নেওয়া হবে। “আমরা শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করব, যাতে শিক্ষকদের সব সমস্যা সমাধান হয়,” জানান বিএনপি মহাসচিব।
 

সভায় স্থানীয় শিক্ষক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।