ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই, জুলাই সনদে সই করবে সব দল: ড. ইউনূস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৮:৩১:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৮:৩১:৩৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৩ বার পঠিত
ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই, জুলাই সনদে সই করবে সব দল: ড. ইউনূস ছবি সংগৃহীত

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আবারও দৃঢ়ভাবে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, “নির্বাচনের কোনো বিকল্প নেই—এটি হবেই।”
 

একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন যে আগামী শুক্রবার (১৭ অক্টোবর) রাজনৈতিক দলগুলো ‘জুলাই সনদ’-এ স্বাক্ষর করবে, যা দেশের রাজনৈতিক ঐক্যের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
 

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এক অতি জরুরি বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

 ড. ইউনূসের বক্তব্যে বলেন “এটি কথার কথা নয়। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন হবেই। সরকার উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি নিচ্ছে।” তিনি আরও বলেন, “আশা করি আগামী ১৭ অক্টোবর সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে। এতে জাতীয় ঐকমত্যের নতুন অধ্যায় শুরু হবে।”

বৈঠকটি আহ্বান করে জাতীয় ঐকমত্য কমিশন, যার লক্ষ্য জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত অবশিষ্ট মতানৈক্য নিরসন ও সনদে স্বাক্ষর প্রক্রিয়া চূড়ান্ত করা।


বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।