ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

চট্টগ্রামে বিএসটিআই’র নতুন ভবন চালু, ৩১৫টি পণ্যের মান পরীক্ষা সম্ভব

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৯:১৪:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৯:১৪:৪২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪ বার পঠিত
চট্টগ্রামে বিএসটিআই’র নতুন ভবন চালু, ৩১৫টি পণ্যের মান পরীক্ষা সম্ভব ছবি: সংগৃহীত
আমদানি-রফতানি বাণিজ্যে গতিশীলতা ও পণ্যের মান পরীক্ষায় নতুন যুগে প্রবেশ করেছে বিএসটিআই’র চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়। আগে যেখানে মাত্র ৯২টি পণ্যের মান পরীক্ষা সম্ভব ছিল, এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৫টিতে। দীর্ঘ প্রতীক্ষার পর আগ্রাবাদে উদ্বোধন করা হয়েছে বিএসটিআই-এর নতুন ১০ তলা ভবন, যা বন্দরের পণ্য খালাসের গতি বাড়াতে সহায়ক হবে।
 
শনিবার সকালে শহীদ ফয়সাল আহমেদের মাকে সঙ্গে নিয়ে ভবনের উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। এ সময় তিনি বলেন, এই আধুনিক ভবন আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতামূলক অবস্থানকে আরও শক্তিশালী করবে। তিনি নতুন ভবনের বৈদ্যুতিক, প্রকৌশল, রাসায়নিক ও ফিজিক্যাল ল্যাবসমূহ ঘুরে দেখেন এবং সরঞ্জাম ও সক্ষমতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
 
আগে চট্টগ্রাম বন্দরে আসা পণ্যের মান পরীক্ষা ঢাকায় করতে হতো। নতুন ভবনের মাধ্যমে এখন চট্টগ্রামেই ৩১৫টি পণ্যের মান নির্ধারণ ও পরীক্ষা সম্ভব, যা সময় ও খরচ কমাবে এবং ব্যবসায়িক কার্যক্রম সহজ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
 
বিএসটিআই মহাপরিচালক এস এম ফেরদৌস বলেন, ১৯৫৬ সালে শুরু হওয়া এ কার্যক্রম আজ পূর্ণাঙ্গ সেবায় রূপ নিয়েছে। ভবিষ্যতে এখান থেকেই শতভাগ পণ্যের মান পরীক্ষা নিশ্চিত করা হবে। গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কিউ এম শাহজালাল মজুমদার জানান, ভবনটি উন্নত বিশ্বের আদলে নির্মাণ করা হয়েছে, যেখানে আধুনিক প্রযুক্তি ও সুবিধা সংযুক্ত করা হয়েছে।
 
২০১৫ সালে শুরু হওয়া এই প্রকল্পে ব্যয় হয়েছে ৮ কোটি টাকা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।