ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জমি বিরোধে ভাতিজার দা’র কোপে চাচার কব্জি বিচ্ছিন্ন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০১:১৪:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০১:১৪:১৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জমি বিরোধে ভাতিজার দা’র কোপে চাচার কব্জি বিচ্ছিন্ন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে চাচাকে দা দিয়ে কুপিয়ে বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করেছে ভাতিজা।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে নবীনগরের নাটঘর ইউনিয়নের চড়িলাম গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহত চাচা রফিকুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম ও তার ছোট ভাই দুধন মিয়ার মধ্যে জমির মাটি কাটার হিসাব নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুরে এই বিরোধকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে দুধন মিয়ার ছেলে বাইজিদ চাচা রফিকুল ইসলামের ওপর দা দিয়ে হামলা চালায়।

হামলায় রফিকুল ইসলামের বাম হাতের কব্জি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানিয়েছেন, জমি সংক্রান্ত এই বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছিল এবং ইতিপূর্বেও পারিবারিক কলহের একাধিক ঘটনা ঘটেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-2

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।