ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

স্বর্ণের দামে নতুন ইতিহাস: ভরিতে বেড়েছে ৬,৯০৬ টাকা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০৯:৪৪:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০৯:৪৪:৪৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
স্বর্ণের দামে নতুন ইতিহাস: ভরিতে বেড়েছে ৬,৯০৬ টাকা

দেশে আবারও ইতিহাস গড়লো স্বর্ণের দাম। সর্বোচ্চ মানের ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি মূল্য এক লাফে ৬ হাজার ৯০৬ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ১০০ টাকায়—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বুধবার (৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এই দাম বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে কার্যকর হবে।
 

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য এবং স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দামের ওঠানামা বিবেচনা করেই নতুন দর নির্ধারণ করা হয়েছে। তবে স্বর্ণের দাম বৃদ্ধির পাশাপাশি রুপার দামও সমন্বয় করা হয়েছে।
 

এর আগে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা, ২১ ক্যারেটের ১ লাখ ৯৩ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৫ হাজার ৪৩০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকা। নতুন দর কার্যকরের ফলে প্রতিটি মানের স্বর্ণের দামই বৃদ্ধি পাবে।
 

রুপার ক্ষেত্রেও দেখা গেছে বৃদ্ধি। ২২ ক্যারেট রুপার এক ভরি দাম এখন ৪ হাজার ৯৮০ টাকা, যা আগে ছিল ৪ হাজার ৬৫৮ টাকা। একইভাবে ২১ ক্যারেটের রুপা বেড়ে হয়েছে ৪ হাজার ৪৪৫ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৮০৫ টাকা এবং সনাতন রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮৫৮ টাকা।
 

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক স্বর্ণবাজারে সাম্প্রতিক অস্থিরতা এবং ডলার-টাকার বিনিময় হার পরিবর্তনের প্রভাবেই স্থানীয় বাজারে এমন দামবৃদ্ধি দেখা যাচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।