ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করলে আবার হামলা: ট্রাম্পের হুঁশিয়ারি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০২:১১:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০২:১১:৪৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করলে আবার হামলা: ট্রাম্পের হুঁশিয়ারি

ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করলে আবারও হামলা চালাবে যুক্তরাষ্ট্র, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করে তবে যুক্তরাষ্ট্র আবারও দেশটিতে বোমা হামলা চালাবে।

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করেন, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতে ইরান জয়লাভ করেছে। তার এমন দাবির তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরার। 

শুক্রবার ট্রাম্প তার ব্যক্তি মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ইরানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করেন। তিনি দাবি করেন, খামেনিকে ‌‌একটি অত্যন্ত কুৎসিত এবং ঘৃণ্য মৃত্যু থেকে বাঁচিয়ে দিয়েছেন।

চলতি সপ্তাহের শুরুতে যুদ্ধবিরতির মাধ্যমে ইসরায়েল-ইরান সংঘাত শেষ হওয়ার পর প্রথমবারের মতো খামেনি বলেন, ফোরদো, ইসফাহান এবং নাতাঞ্জে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর কাতারের একটি প্রধান মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান কার্যত ‌‘আমেরিকার মুখে চড় মেরেছে’। মার্কিন প্রেসিডেন্ট খামেনির এমন মন্তব্যকে ‘ক্ষোভ, ঘৃণা এবং ঘৃণার বিবৃতি’ হিসেবে বর্ণনা করেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প খামেনির উদ্দেশে বলেন, তার দেশ ধ্বংস হয়ে গেছে, তাদের তিনটি পারমাণবিক কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। আমি ঠিক জানতাম যে সে কোথায় আশ্রয় নিয়েছে এবং আমি ইসরায়েল বা মার্কিন সশস্ত্র বাহিনীকে তা জানাইনি, তাকে হত্যা করতে দেইনি।

এর আগে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে বলে ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেন তা নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বৈঠকের কোনো পরিকল্পনা নেই। যুক্তরাষ্ট্র নিজের স্বার্থে এই আলোচনায় বসতে চাচ্ছে কি না, তা মূল্যায়ন করছে তেহরান।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-5

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।