ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার ট্রায়াল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৯:২৩:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৯:২৩:৫৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার ট্রায়াল ছবি: সংগৃহীত
জাতীয় দলের জার্সিতে খেলার স্বপ্ন নিয়ে ইংল্যান্ড, ইতালি, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে এসেছেন প্রবাসী তরুণ ফুটবলাররা। শুক্রবার জাতীয় স্টেডিয়ামে পরিচিতি পর্ব ও নিবন্ধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজিত 'নেক্সট গ্লোবাল স্টার ট্রায়াল'।
 
এই আয়োজন থেকে দেশের ফুটবলের পাইপলাইন সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম। ট্রায়ালে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত প্রবাসী ফুটবলাররা অনূর্ধ্ব-১৯ ও ২৩ বয়সভিত্তিক দল ছাড়াও জাতীয় দলে খেলার স্বপ্ন দেখছেন।
 
জাতীয় স্টেডিয়ামের সবুজ গালিচায় পা রেখে ট্রায়ালে অংশগ্রহণকারী খেলোয়াড়রা মাঠ ও সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। তারা নিজেদের অভিভাবকদের সঙ্গে মুহূর্তগুলো স্মরণীয় করে রাখেন ছবি তুলে। অংশগ্রহণকারীরা মনে করছেন, এই উদ্যোগ ফেডারেশন ও প্রবাসী ফুটবলারের মধ্যে দূরত্ব কমাবে।
 
বিকেলে নিবন্ধন ও ওরিয়েন্টেশন শেষে ফাহাদ করিম জানান, ট্রায়ালে মোট ৪৮ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন, যাদের মধ্যে ৪৩ জন উপস্থিত, বাকিরা ফ্লাইট জটিলতায় আটকে রয়েছেন। দুই গ্রুপে ভাগ হয়ে (অনূর্ধ্ব-১৯ ও ২৩) শনিবার থেকে তিনদিন চলবে ট্রায়াল, প্রতিদিন দুই সেশনে অনুশীলন হবে।
 
ট্রায়াল সমন্বয় করছেন ডেনমার্ক প্রবাসী সাকিব মাহমুদ, যিনি জামাল ভূঁইয়ার বন্ধু। অধিকাংশ ফুটবলার তার মাধ্যমেই এসেছেন, কিছু খেলোয়াড় এসেছে বাফুফের সরাসরি যোগাযোগে। চোট ও ফ্লাইট জটিলতায় কিছু ফুটবলার অনুপস্থিত থাকলেও বাকিরা অংশ নিচ্ছেন।
 
ট্রায়াল শেষে সরাসরি জাতীয় দলে ডাক না পেলেও, অংশগ্রহণকারীদের তথ্য ও ভিডিও বাফুফের টেকনিক্যাল ইউনিটের কাছে সংরক্ষিত থাকবে। প্রয়োজন অনুযায়ী তাদের ভবিষ্যতে ডাকা হবে বলে জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।