ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

গাজীপুরে কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মকর্তা নাঈমের মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ১১:০৬:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ১১:০৬:৫৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
গাজীপুরে কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মকর্তা নাঈমের মৃত্যু ছবি সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানার অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম (৩৭) মৃত্যুবরণ করেছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ নিয়ে ওই দুর্ঘটনায় প্রাণ হারানো ফায়ার সার্ভিস সদস্যের সংখ্যা দাঁড়াল তিনজন।

গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটের কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে অংশ নিয়ে দগ্ধ হন নাঈমসহ চারজন ফায়ার সার্ভিস সদস্য। তাদের মধ্যে নাঈমের শরীরের ৪২ শতাংশ পুড়ে যায়। পরবর্তীতে ২৩ সেপ্টেম্বর মারা যান ফায়ারফাইটার শামীম আহমেদ এবং ২৪ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন ফায়ারফাইটার নুরুল হুদা। সর্বশেষ জীবন দিলেন ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম।

শেরপুর জেলার নকলা উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের খন্দকার বাড়িতে ১৯৮৮ সালের ২৪ আগস্ট জন্মগ্রহণ করেন নাঈম। তিনি মোল্লার টেক উদয়ন বিদ্যালয় থেকে ২০০৪ সালে এসএসসি এবং ফুলপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

২০১৬ সালের ২৪ আগস্ট তিনি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগ দেন। কর্মজীবনে মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনে স্টেশন অফিসার হিসেবে দায়িত্ব পালনের পর পদোন্নতি পেয়ে চট্টগ্রাম এবং সর্বশেষ টঙ্গী ফায়ার স্টেশনে ওয়্যারহাউজ ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ছিলেন এবং এক সন্তানের জনক। তার বাবা খন্দকার মোজাম্মেল হক ও মা দেলোয়ারা বেগম।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত ৫১ জন সদস্য প্রাণ হারিয়েছেন। ঝুঁকিপূর্ণ অগ্নি নিয়ন্ত্রণ অভিযানে সর্বশেষ আত্মত্যাগী হিসেবে যুক্ত হলো খন্দকার জান্নাতুল নাঈমের নাম।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।