ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

মালিক-শ্রমিক দ্বন্দ্বে বন্ধ ঢাকাগামী বাস, চরম ভোগান্তিতে উত্তরের ৩ জেলার যাত্রীরা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ১০:১১:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ১০:১১:৫১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮৬ বার পঠিত
মালিক-শ্রমিক দ্বন্দ্বে বন্ধ ঢাকাগামী বাস, চরম ভোগান্তিতে উত্তরের ৩ জেলার যাত্রীরা ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। শ্রমিকদের বেতন বাড়ানো নিয়ে দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে বাস চলাচল বন্ধ হওয়ায় শুক্রবার সকাল থেকেই যাত্রীদের ভোগান্তি শুরু হয়েছে।

শিরোইল বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, শত শত যাত্রী টিকিট কাউন্টারে গন্তব্যে যেতে না পেরে হতাশ হয়ে ফিরছেন। টিকিটের টাকা ফেরত দিলেও দুর্গাপূজা ও ছুটির মৌসুমে পরিবহন সংকট তৈরি হয়েছে।

সূত্র জানায়, মালিক-শ্রমিক বৈঠকে চালকের বেতন ১,২৫০ টাকা থেকে ১,৭৫০ টাকা, সুপারভাইজারের ৫০০ টাকা থেকে ৭৫০ টাকা এবং সহকারীর ৪০০ টাকা থেকে ৭০০ টাকা করার সিদ্ধান্ত হয়। কিন্তু নির্ধারিত তারিখে বাস্তবায়নের আগেই মালিকরা বেশি টাকা দেয়া সম্ভব নয় জানিয়ে হঠাৎ বাস চলাচল বন্ধ করে দেন।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, পূর্ব ঘোষণা ছাড়া বাস বন্ধ করে মালিকপক্ষ যাত্রীদের সঙ্গে ছিনিমিনি খেলেছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

তবে মালিকপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। অন্যদিকে একতা ট্রান্সপোর্টের বাসগুলো রাজশাহী-ঢাকা রুটে স্বাভাবিকভাবে চলাচল করছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।