ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

গাজায় ফিলিস্তিনি স্নাইপারের গুলিতে ইসরাইলি সেনা নিহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ১২:২৯:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ১২:২৯:৩৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
গাজায় ফিলিস্তিনি স্নাইপারের গুলিতে ইসরাইলি সেনা নিহত ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় ফিলিস্তিনি এক স্নাইপারের গুলিতে ইসরাইলের নাহাল ব্রিগেডের এক সেনা নিহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংঘর্ষ চলাকালে এ ঘটনা ঘটে বলে ইরানের রাষ্ট্রায়ত্ত প্রেস টিভি ইসরাইলি গণমাধ্যমের বরাতে জানিয়েছে।
 

ইসরাইলি সেনাবাহিনীর প্রাথমিক তদন্তে বলা হয়, গাজার কাছাকাছি একটি সেনা ছাউনির গার্ড পোস্টে দায়িত্ব পালনের সময় ওই সৈন্য গুলিবিদ্ধ হন। নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট চালাচেউ শিমন ডেমালাশ (২১), যিনি নাহাল ব্রিগেডের ৯৩২তম ব্যাটালিয়নের সদস্য এবং দক্ষিণ ইসরাইলের নেগেভ মরুভূমির বেয়ারশেবা শহরের বাসিন্দা।
 

এর আগে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড দাবি করে, তাদের যোদ্ধারা দক্ষিণ গাজার তেল আল-হাওয়া এলাকায় ইয়াসিন-১০৫ অ্যান্টি-আর্মর ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলি মেরকাভা যুদ্ধ ট্যাঙ্কে আঘাত হেনেছে। হামাসের দাবি, এই আক্রমণে ট্যাঙ্কের ক্রুদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে।
 

ইসরাইলি বাহিনী জানিয়েছে, গাজায় দুই সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করার একদিন পরই এই ঘটনা ঘটল। গাজা শহরে হামাসের এক অতর্কিত হামলায় গুরুতর আহত হয়ে আরও এক সেনার মৃত্যু হয়েছে বলেও তারা জানিয়েছে।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।