ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় ফিরেছেন ১০ লাখ শরণার্থী: ইউএনএইচসিআর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ১০:৩৪:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ১০:৩৪:৩৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় ফিরেছেন ১০ লাখ শরণার্থী: ইউএনএইচসিআর সংগৃহীত ছবি
 

বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় শরণার্থীদের ব্যাপক প্রত্যাবর্তন ঘটছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। সংস্থার হিসাব অনুযায়ী, গত ২০২৪ সালের ৮ ডিসেম্বর থেকে এ পর্যন্ত প্রায় ১০ লাখ শরণার্থী দেশে ফিরে এসেছেন। তবে মানবিক কার্যক্রমের তহবিল সংকট নিয়ে উদ্বেগও জানিয়েছে ইউএনএইচসিআর।
 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, নয় মাসে দেশে ফেরা এই শরণার্থীরা দীর্ঘদিনের বাস্তুচ্যুত জীবনের অবসান ঘটাতে চাইছেন। একই সময়ে আরও ১৮ লাখ মানুষ সিরিয়ার অভ্যন্তরে নিজেদের আদি এলাকায় ফিরে গেছেন।
 

২০১১ সালে আরব বসন্তের অংশ হিসেবে শুরু হওয়া সিরিয়ার আন্দোলন দমন ও গৃহযুদ্ধের ফলে যুদ্ধপূর্ব ১ কোটি ৩০ লাখ জনসংখ্যার প্রায় অর্ধেক বাস্তুচ্যুত হন। এখনো দেশের ভেতরে ৭০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত অবস্থায় আছেন এবং ৪৫ লাখের বেশি মানুষ বিদেশে শরণার্থী হিসেবে জীবনযাপন করছেন।
 

ইউএনএইচসিআর জানিয়েছে, ফিরে আসা শরণার্থীদের জন্য ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ি ও অবকাঠামো, ক্ষতিগ্রস্ত মৌলিক সেবা, কর্মসংস্থানের অভাব এবং অনিশ্চিত নিরাপত্তা পরিস্থিতি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সংস্থাটি বলছে, এই প্রত্যাবর্তন রাজনৈতিক পরিবর্তনের পর সিরীয়দের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হলেও জীবনের পুনর্গঠনে তাদের আরও সহায়তা প্রয়োজন।
 

সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, সিরিয়ার পুনর্গঠন ও স্থিতিশীলতা নিশ্চিতের জন্য বাড়তি বিনিয়োগ এবং ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর সহায়তায় বিশেষ উদ্যোগ নেওয়া জরুরি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।