ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

সিরিয়া-ইসরাইলের মধ্যে উত্তেজনা কমাতে সমঝোতা চুক্তির পথে: মার্কিন কূটনীতিক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ১২:৪৬:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ১২:৪৬:০০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
সিরিয়া-ইসরাইলের মধ্যে উত্তেজনা কমাতে সমঝোতা চুক্তির পথে: মার্কিন কূটনীতিক ছবি সংগৃহীত

সিরিয়া ও ইসরাইলের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা কমানোর লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি চূড়ান্ত হওয়ার পথে রয়েছে বলে জানিয়েছেন একজন জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিক। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত টম ব্যারাক জানান, প্রস্তাবিত এই চুক্তিতে ইসরাইল আক্রমণ বন্ধ করবে এবং সিরিয়া ইসরাইলি সীমান্তের কাছ থেকে ভারী সরঞ্জাম বা যন্ত্রপাতি সরিয়ে নেবে না—এমন শর্ত অন্তর্ভুক্ত রয়েছে।
 

ব্যারাক বলেন, এ উদ্যোগ দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে সম্ভাব্য নিরাপত্তা সমঝোতার প্রথম ধাপ হতে পারে। বেশ কয়েক মাস ধরে সিরিয়া ও ইসরাইল এই ইস্যুতে আলোচনা চালিয়ে যাচ্ছে। দামেস্কের আশা, একটি কার্যকর সমঝোতা ইসরাইলি বিমান হামলা বন্ধের পাশাপাশি দক্ষিণ সিরিয়ায় ইসরাইলি সেনাদের প্রত্যাহার নিশ্চিত করবে।
 

মার্কিন বিশেষ দূত জানান, ওয়াশিংটন উভয় পক্ষকে সমঝোতায় পৌঁছাতে সহায়তা করছে। যদিও এই সপ্তাহে কোনো ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হলেও, এখনো পর্যাপ্ত অগ্রগতি হয়নি। তার মতে, “সবাই আন্তরিকভাবে চুক্তির বিষয়ে চিন্তা করছে।”
 

ইসরাইল ও সিরিয়া কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র হিসেবে রয়েছে। আঞ্চলিক বিরোধ ও পারস্পরিক অবিশ্বাসের কারণে সম্পর্কের উন্নতি হয়নি। সিরিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন সত্ত্বেও ইসরাইল বারবার দেশটির সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। সিরিয়ার তথ্যমতে, সাম্প্রতিক বছরগুলোতে ইসরাইল এক হাজারের বেশি বিমান হামলা ও শত শত স্থল আক্রমণ পরিচালনা করেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।