ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে ৪১৫ এজেন্সির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০৬:৫৪:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০৬:৫৪:৩৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৩ বার পঠিত
হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে ৪১৫ এজেন্সির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত
টানা তিন বছর ধরে কোনো হজযাত্রী না পাঠানোয় ৪১৫টি হজ এজেন্সির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্তের কথা জানান ধর্ম মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক।
 
সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালেদ হোসেন, হজ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হজ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।
 
চলতি বছরের সফল হজ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আসন্ন হজ যেন আরও সুন্দর, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন হয়, সেজন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
 
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালেদ হোসেন সভায় জানান, আগামী বছরের হজ ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ করতে একটি রোডম্যাপ পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তিনি আরও জানান, আগামী ১০ জুলাই বাংলাদেশিদের জন্য হজ কোটা ঘোষণা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।