ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

নেতানিয়াহুর পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০১:২৪:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০১:৩৭:১৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
নেতানিয়াহুর পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র বেনিয়ামিন নেতানিয়াহুর কয়েক বছর ধরে চলমান দুর্নীতির বিচার বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বুধবার তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে নেতানিয়াহুকে ‘মহাযুদ্ধের সময়কার ইসরায়েলি প্রধানমন্ত্রী’ অভিহিত করে তাকে এই বিচার থেকে অব্যাহতি দেওয়ার কথা ব্যক্ত করেছেন। খবর এএফপি'র। 
 
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি দীর্ঘ পোস্টে লিখেছেন, ‘যে ব্যক্তি এত কিছু দিয়েছেন তার জন্য এ ধরণের ‘উইচ হান্ট’ মামলা আমার কাছে কল্পনাতীত।’ 
 
দুর্নীতিসহ একাধিক ফৌজদারি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার মুখোমুখি নেতানিয়াহু প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি ‘এইমাত্র জানতে পেরেছেন যে বিবিকে (নেতানিয়াহুর ডাকনাম) সোমবার আদালতে তলব করা হয়েছে।’ 
 
ট্রাম্প বলেন, ‘বিবি আর আমি একসঙ্গে নরকের মধ্য দিয়ে গেছি, ইসরায়েলের এক অত্যন্ত কঠোর ও মেধাবী দীর্ঘস্থায়ী শত্রু ইরানের সাথে লড়াই করেছি, আর পবিত্র ভূমির প্রতি বিবির অবিশ্বাস্য ভালোবাসার চেয়ে ভালো, শক্তিশালী আর কিছু হতে পারে না।’
 
ট্রাম্প বলেন, ‘নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করা উচিত অথবা একজন মহান বীরের প্রতি ক্ষমা করা উচিত।’
 
২০২০ সালের মে মাসে শুরু হওয়ার পর থেকে নেতানিয়াহুর বিচার অনেকবার বিলম্বিত হয়েছে। গাজা যুদ্ধ এবং পরবর্তীতে লেবাননে সংঘাতের কারণে ইসরায়েলি নেতা তার বিচার স্থগিতের অনুরোধ করেছিলেন।
 
প্রথম মামলায়, নেতানিয়াহু ও তার স্ত্রী সারার বিরুদ্ধে রাজনৈতিক সুবিধার বিনিময়ে কোটিপতিদের কাছ থেকে দুই লাখ ৬০ হাজার ডলারেরও বেশি মূল্যের বিলাসবহুল পণ্য যেমন- সিগার, গহনা ও শ্যাম্পেন গ্রহণের অভিযোগ আনা হয়েছে।
 
অন্য দুটি মামলায় অভিযোগ করা হয়েছে যে নেতানিয়াহু দুটি ইসরায়েলি সংবাদমাধ্যমে অধিকতর অনুকূল কভারেজের জন্য আলোচনার চেষ্টা করেছিলেন। অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন নেতানিয়াহু ।
 
ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, ‘যুক্তরাষ্ট্রই ইসরায়েলকে বাঁচিয়েছে, আর এখন বিবি নেতানিয়াহুকেও বাঁচাবে যুক্তরাষ্ট্র।’

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-2

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।