ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

সাভারে হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ১২:৩১:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ১২:৩১:৪৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
সাভারে হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি কাজী আহসান তাকবীরকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (২৪ জুন) রাত ১০টার দিকে সাভার উপজেলার ব্যাংক কলোনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মাজহারুল হক বিষয়টি বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন।

গ্রেফতার হওয়া কাজী আহসান তাকবীর (৩৩) পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার দৈহাড়ী এলাকার মৃত মোশারফ কাজীর ছেলে। তিনি সাভার থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন এবং জামিনে মুক্তির পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

র‍্যাব জানায়, চলতি বছরের ১৬ জানুয়ারি ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালত সাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্ক শেষে তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।

এএসপি মাজহারুল হক বলেন, "গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‍্যাব-৪, সিপিসি-৩ ও সিপিসি-২ এর একটি যৌথ দল সাভারের ব্যাংক কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাকবীরকে গ্রেফতার করে।"

র‍্যাব আরও জানায়, তার বিরুদ্ধে সাভার থানায় হত্যা ও বেআইনি অস্ত্র রাখাসহ একাধিক মামলা চলমান রয়েছে। গ্রেফতার পরবর্তী সময়ে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-4

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।