গাজীপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ডাম্প ট্রাকের চালকসহ দুজন নিহত
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০৮:৫০:১৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০৮:৫২:১৫ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৮ বার পঠিত
ছবি সংগৃহীত
গাজীপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে মহানগরীর দাক্ষিণখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের তাৎক্ষণিক পরিচয় নিশ্চিত করা যায়নি।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান জানান, রাত দেড়টার দিকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন অরক্ষিত রেলক্রসিংয়ে পার হওয়া একটি ডাম্প ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
পরে গুরুতর আহত অবস্থায় আরেকজনকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।