ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

নিরবচ্ছিন্ন পানি সরবরাহ করুন, জনদুর্ভোগ কমান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০৬:১৯:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০৬:১৯:৩৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
নিরবচ্ছিন্ন পানি সরবরাহ করুন, জনদুর্ভোগ কমান চট্টগ্রাম ওয়াসার সাথে মেয়র শাহাদাতের সভা
চট্টগ্রাম নগরীতে নিরবচ্ছিন্ন পানি সরবরাহের মাধ্যমে জনদুর্ভোগ কমাতে চট্টগ্রাম ওয়াসাকে আরও দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
 
গতকাল সোমবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে চট্টগ্রাম ওয়াসার সাথে অনুষ্ঠিত সমন্বয় সভায় তিনি এ আহ্বান জানান। সভায় চসিকের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরহাদুল আলম, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, তাসমিয়া তাহসিন, মাহমুদ শাফকাত আমিনসহ প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম ওয়াসার পক্ষে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, চট্টগ্রাম ওয়াসার প্রকল্প পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম, চট্টগ্রাম ওয়াসার ডি. পি. ডি আব্দুর রউফসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
 
সভায় চসিক প্রকৌশল বিভাগের কর্মকর্তারা জানান, ওয়াসার সুয়ারেজ প্রকল্পের কারণে নগরীর বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে রাস্তা খননের ফলে যানবাহন চলাচল ও নাগরিকদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় সিটি কর্পোরেশন ও ওয়াসার মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কাজ পরিচালনার ওপর তারা গুরুত্বারোপ করেন।
 
ওয়াসার কর্মকর্তারা জানান, চলমান সুয়ারেজ প্রকল্পটি নগরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্প সম্পন্ন হলে চট্টগ্রামবাসী পানির সংকট থেকে মুক্তি পাবে। তবে সাময়িক অসুবিধা হলেও দীর্ঘমেয়াদে এটি নগরবাসীর জন্য উপকারী হবে।
 
সভায় মেয়র বলেন, ওয়াসার প্রধান দায়িত্ব হচ্ছে নগরবাসীকে বিশুদ্ধ পানি সরবরাহ করা। বর্তমানে পানি পাওয়া অনেকটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জনগণ এখন কষ্ট পাচ্ছে, তাই কাজগুলো সময়মতো শেষ করা এবং সঠিকভাবে পরিচালনা করা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, ওয়াসা ও সিটি কর্পোরেশন উভয়ই জনসেবামুখী প্রতিষ্ঠান। তাই এখানে দ্বন্দ্ব নয়, বরং সমন্বয় জরুরি। ঠিকাদারদের কাজের মান ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, যাতে টেকনিক্যাল ত্রুটি বা রাস্তার ক্ষতির কারণে জনভোগান্তি না বাড়ে। প্রেস বিজ্ঞপ্তি।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।