ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের পর ১৪৪ ধারার মেয়াদ আরও একদিন বৃদ্ধি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৯:০৪:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৯:০৪:১৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের পর ১৪৪ ধারার মেয়াদ আরও একদিন বৃদ্ধি ছবি সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও আশপাশের এলাকায় জারি করা ১৪৪ ধারা আরও একদিনের জন্য বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত এ ধারা কার্যকর থাকবে। সোমবার (১ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

এর আগে গতকাল রবিবার (৩১ আগস্ট) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের পর এ ধারা জারি করা হয়েছিল। ঘটনাটি ঘটে যখন ভাড়া বাসার এক দারোয়ান এক ছাত্রীকে মারধর করেন। এ ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাটহাজারী উপজেলাধীন ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্ব দিক থেকে রেলগেট পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা বহাল থাকবে। এ সময় ওই এলাকায় সভা-সমাবেশ, বিক্ষোভ, গণজমায়েত ও অস্ত্র পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। একইসঙ্গে পাঁচজনের বেশি ব্যক্তি একসঙ্গে চলাচল করতে পারবেন না।
 

উল্লেখ্য, শনিবার গভীর রাতে শুরু হওয়া সংঘর্ষ রবিবার দুপুর পর্যন্ত স্থায়ী হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ অন্তত ১৮০ শিক্ষার্থী আহত হন। স্থানীয়দের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।
 

এদিকে সোমবার (১ সেপ্টেম্বর) ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে রোববারের হামলার বিচার ও ক্যাম্পাসে স্থায়ী নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।