ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

এমপিওভুক্ত শিক্ষক, পেনশনভোগী ও জুডিশিয়াল সার্ভিস কর্মকর্তাদের বেতন-ভাতায় বিশেষ সুবিধা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০২:৪৫:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০২:৪৫:০১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
এমপিওভুক্ত শিক্ষক, পেনশনভোগী ও জুডিশিয়াল সার্ভিস কর্মকর্তাদের বেতন-ভাতায় বিশেষ সুবিধা সোমবার (২৩ জুন) অর্থ বিভাগের পক্ষ থেকে আলাদা তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়, যা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।
দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী, যৌথ বাহিনীর নির্দেশনাবলির আওতায় বেতন ও পেনশনভোগী এবং জুডিশিয়াল সার্ভিসের জন্য বেতন-ভাতায় বিশেষ সুবিধার প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। সোমবার (২৩ জুন) অর্থ বিভাগের পক্ষ থেকে আলাদা তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়, যা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।
 
প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় বেতনস্কেলের গ্রেড-১ থেকে গ্রেড-৯ পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ১০ শতাংশ এবং গ্রেড-১০ থেকে গ্রেড-২০ পর্যন্ত কর্মীরা ১৫ শতাংশ বেতন বাড়তি পাবেন। তবে এই বিশেষ সুবিধা কমপক্ষে ১৫০০ টাকা হবে।
 
একইভাবে যৌথ বাহিনীর জেএসআই আওতাধীন কর্মীদের মধ্যে ওয়ারেন্ট অফিসার বা সমতুল্য পদবি ও তদূর্ধ্ব পর্যায়ের সদস্যরা ১০ শতাংশ এবং সার্জেন্ট ও তদনিম্ন পর্যায়ের কর্মচারীরা ১৫ শতাংশ হারে এই সুবিধা পাবেন। পেনশনভোগীদের মধ্যে যাদের মাসিক পেনশন ১৭,৩৮৯ টাকা বা তদূর্ধ্ব, তারা ১০ শতাংশ এবং যাদের পেনশন কম, তারা ১৫ শতাংশ হারে সুবিধা পাবেন, যার ন্যূনতম অংক ৭৫০ টাকা।
 
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের বেতন-ভাতা ও পেনশনভোগীরাও মূল বেতনের ১০ শতাংশ হারে এই সুবিধা পাবেন বলে তৃতীয় প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।