ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

পোল্যান্ডে সামরিক মহড়ায় বিধ্বস্ত মার্কিন এফ-১৬, পাইলট নিহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ১০:২৫:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ১০:২৫:০০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
পোল্যান্ডে সামরিক মহড়ায় বিধ্বস্ত মার্কিন এফ-১৬, পাইলট নিহত সংগৃহীত ছবি

পোল্যান্ডে সামরিক মহড়ার সময় যুক্তরাষ্ট্র নির্মিত একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলটের মৃত্যু হয়েছে। দেশটির সশস্ত্র বাহিনী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) স্থানীয় সময় সকালে পোল্যান্ডের পশ্চিমাঞ্চলের একটি বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। প্রকাশিত ভিডিওচিত্রে দেখা যায়, আকাশে উড়তে থাকা ফাইটার জেটটি হঠাৎ দ্রুত নিচে নেমে মাটিতে আছড়ে পড়ে। মুহূর্তেই আগুন ধরে যায় বিমানটিতে। তবে এ ঘটনায় কোনো সাধারণ নাগরিক বা পথচারী আহত হননি। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
 

পোল্যান্ড ২০০৩ সালে ন্যাটোর গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে যুক্তরাষ্ট্র থেকে এফ-১৬ মডেলের যুদ্ধবিমান সংগ্রহ করে। সামরিক মহড়া ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে এ বিমানগুলো ব্যবহার করা হচ্ছে দীর্ঘদিন ধরে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।