ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

বুয়েট আন্দোলন সমাধানে ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ০৬:২৫:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ০৬:২৫:৫৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৪ বার পঠিত
বুয়েট আন্দোলন সমাধানে ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন ছবি সংগৃহীত

বুয়েটের চলমান আন্দোলন সমাধানে ১৪ সদস্যের একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত সচিবের নেতৃত্বে এই গ্রুপ গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে।
 

বৈঠক শেষে কমিটির সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের জানান, ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারদের মধ্যে যে পেশাগত সংকট তৈরি হয়েছে, তা নতুন নয়—বরং দীর্ঘদিনের সমস্যা। সমাধানের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিতে হবে। ওয়ার্কিং গ্রুপে মোট ১৪ জন সদস্য থাকবেন। এতে ইঞ্জিনিয়ার রিক্রুটকারী সরকারি সংস্থার প্রধানরা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চারজন প্রতিনিধি, জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকবেন।
 

সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। রিজওয়ানা হাসান আরও জানান, কমিটি প্রথমে ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারদের বক্তব্য শুনবে। এরপর যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে অভিজ্ঞ ও গুরুত্বপূর্ণ, তাদের মতামতও নেয়া হবে। হাতে পাওয়া কাগজপত্র যাচাই করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
 

উল্লেখ্য, বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারী প্রকৌশলীদের পেশাগত দাবিদাওয়া নিয়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ সম্প্রতি পুলিশের সঙ্গে সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি শান্ত করতে সরকার এ কমিটি ও ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।