ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

শহীদনগরের বালুঘাট মাঠ পরিণত হলো মাদকসেবীদের আস্তানায়, খেলাধুলা বন্ধ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ১০:৪৮:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ১০:৪৮:৫২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
শহীদনগরের বালুঘাট মাঠ পরিণত হলো মাদকসেবীদের আস্তানায়, খেলাধুলা বন্ধ সংগৃহীত ছবি
 

ঢাকার লালবাগ থানার পেছনে শহীদনগর এলাকায় অবস্থিত বালুঘাট মাঠটি কয়েক বছর আগেই শিশু-কিশোরদের জন্য আধুনিক খেলার মাঠ ও বিনোদন কেন্দ্র হিসেবে উদ্বোধন করা হয়েছিল। উদ্বোধনের সময় আলোকসজ্জা, ফুটবল গোলপোস্ট, বসার বেঞ্চ, শিশুদের পার্ক ও খেলনা রাইড বসানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু অল্প সময়ের মধ্যেই মাঠটি প্রতিশ্রুত রূপ হারিয়ে এখন অন্ধকারাচ্ছন্ন, অপরিচ্ছন্ন ও ঝুঁকিপূর্ণ এক পরিত্যক্ত স্থানে পরিণত হয়েছে। সন্ধ্যার পর জায়গাটি মাদকসেবীদের দখলে চলে যায়, ফলে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে মাঠে যাওয়া এড়িয়ে চলছেন।
 

সরেজমিনে দেখা গেছে, মাঠের চারপাশের লোহার বাউন্ডারি ভেঙে গেছে, অনেক জায়গায় জাল ছিঁড়ে পড়েছে। চারটি গেটের মধ্যে দুটি ভাঙা এবং বাকি দুটি সবসময় তালাবদ্ধ থাকে, ফলে শিশুরা ফাঁক দিয়ে প্রবেশ করতে গিয়ে আহত হওয়ার ঝুঁকিতে পড়ে। বৈদ্যুতিক তার চুরি হয়ে যাওয়ায় মাঠ অন্ধকারে নিমজ্জিত থাকে, আর ফুটবলের গোলপোস্টসহ অন্যান্য সুবিধা একে একে হারিয়ে গেছে। দর্শনার্থীদের জন্য কোনো বসার জায়গা বা প্রতিশ্রুত পার্ক রাইডের কিছুই বাস্তবায়িত হয়নি। বরং মাঠজুড়ে এখন ছড়িয়ে রয়েছে ভাঙা কাচ, ইটের টুকরা ও লোহার খণ্ড, যা এটিকে দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ স্থানে পরিণত করেছে।
 

স্থানীয়দের অভিযোগ, মাঠ উন্নয়নের নামে অর্থ ব্যয় করা হলেও বাস্তবে কোনো সুফল পাওয়া যায়নি। শহীদনগরের কিশোররা জানায়, শুরুতে মাঠে খেলাধুলার আশা থাকলেও এখন তারা সেখানে যায় না। এলাকাবাসীর অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, শিশুদের বিনোদনের জন্য পরিকল্পিত মাঠটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।
 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সুজাউদ্দৌলা জানান, তিনি সম্প্রতি দায়িত্ব নিয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখতে দ্রুত মাঠপর্যবেক্ষক পাঠানো হবে। পাশাপাশি সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।