ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

মার্কিন চাপের মুখে থিয়েনচিন সম্মেলনে এক মঞ্চে শি-পুতিন-মোদি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ১০:২৪:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ১০:২৪:০৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
মার্কিন চাপের মুখে থিয়েনচিন সম্মেলনে এক মঞ্চে শি-পুতিন-মোদি ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ ও শুল্কনীতি ঘিরে বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে একই মঞ্চে আসতে চলেছেন তিন পরাশক্তির শীর্ষ নেতা—চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চীনের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী থিয়েনচিনে অনুষ্ঠিত হতে যাওয়া আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে তারা অংশ নেবেন।
 

সম্মেলনের আয়োজন করেছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)। এতে মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ২০টিরও বেশি দেশের নেতারা যোগ দেবেন। আন্তর্জাতিক অঙ্গনে এই সম্মেলনকে ধরা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অতিরিক্ত শুল্ক নীতির জবাবে গ্লোবাল সাউথ দেশগুলোর শক্তিশালী সংহতির বার্তা হিসেবে।
 

পর্যবেক্ষকদের মতে, শি-পুতিন-মোদির একসঙ্গে উপস্থিতি শুধু প্রতীকী নয়, বরং এটি অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত সহযোগিতাকে আরও গভীর করবে। বিশেষ করে, ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক সংকটের মুখে থাকা রাশিয়ার জন্য এটি কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। একইসঙ্গে ভারতের জন্যও এ সফর তাৎপর্যপূর্ণ, কারণ সীমান্ত সংঘাতের পর প্রায় সাত বছর পর প্রধানমন্ত্রী মোদি চীন সফরে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের পদক্ষেপ নেওয়ায় এই বৈঠক থেকে সীমান্ত থেকে সেনা প্রত্যাহার, বাণিজ্য নীতি সহজীকরণ এবং ভিসা ইস্যুতে নতুন ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।