ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসা ফি ১৩৫% বৃদ্ধি, কার্যকর ১ অক্টোবর থেকে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ১০:২২:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ১০:২২:১৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসা ফি ১৩৫% বৃদ্ধি, কার্যকর ১ অক্টোবর থেকে ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র সফরে আগ্রহীদের জন্য বাড়তি খরচের বোঝা তৈরি হলো। দেশটির সরকার বি১/বি২ ক্যাটাগরির পর্যটন ও ব্যবসায়িক ভিসার ফি ১৩৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে।
 

বর্তমানে এই ভিসার আবেদন ফি ১৮৫ ডলার থাকলেও, তা বাড়িয়ে ৪৩৫ ডলার করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৩ হাজার টাকা। নতুন ফি আগামী ১ অক্টোবর ২০২৫ থেকে কার্যকর হবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যে জানা গেছে, নতুন এ ভিসা ফি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ হিসেবে বিবেচিত হবে। বিশেষ করে পর্যটন, আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করা বা স্বল্পমেয়াদি ব্যবসায়িক ভ্রমণকারীদের জন্য খরচ বেড়ে যাবে বহুগুণে।
 

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে, নতুন ফি কার্যকর হলে পাঁচ সদস্যের একটি পরিবারের শুধু ভিসা আবেদনের খরচ দাঁড়াবে প্রায় ২ হাজার ডলার—বাংলাদেশি মুদ্রায় আড়াই লাখ টাকারও বেশি। তবে এই ফি বৃদ্ধি ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথোরাইজেশন (ESTA) আওতাভুক্ত দেশগুলোর নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ, তাদের যুক্তরাষ্ট্র সফরের জন্য আলাদা ভিসা নিতে হয় না।
 

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, কিছু ক্ষেত্রে ফি ফেরতযোগ্য হতে পারে, তবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট কাঠামো বা সময়সীমা এখনো ঘোষণা করা হয়নি। ফলে আবেদনকারীরা অনিশ্চয়তায় রয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।