ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

ময়মনসিংহে রাস্তায় কুড়িয়ে পাওয়া ৩ লাখ টাকা ফেরত দিলেন বৃদ্ধ ভ্যানচালক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ০৯:৫৬:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ০৯:৫৬:০৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৬ বার পঠিত
ময়মনসিংহে রাস্তায় কুড়িয়ে পাওয়া ৩ লাখ টাকা ফেরত দিলেন বৃদ্ধ ভ্যানচালক ছবি সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এক বৃদ্ধ ভ্যানচালক সততার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি রাস্তায় কুড়িয়ে পাওয়া প্রায় ৩ লাখ টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন।

ঘটনাটি ঘটে গত ৭ আগস্ট। জানা গেছে, ফুলবাড়িয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের ইউপি সদস্য সিরাজুল ইসলাম টাঙ্গাইলের ঘাটাইলের গারোবাজার আড়তে ডিম বিক্রি করে ফেরার পথে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা হারান। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও টাকা না পেয়ে তিনি হতাশ হয়ে বাড়ি ফেরেন।
 

সেদিনই স্থানীয় ভ্যানচালক আব্দুল খালেক গারোবাজার-ফুলবাড়িয়া সড়কে টাকা ভর্তি বান্ডেল কুড়িয়ে পান। মালিককে শনাক্ত করতে না পেরে তিনি টাকাগুলো নিজের কাছেই সযত্নে রেখে দেন। পরে লোকমুখে খবর পেয়ে তিনি প্রায় ১২ কিলোমিটার পথ অতিক্রম করে ইউপি সদস্যের বাড়িতে গিয়ে টাকা ফিরিয়ে দেন। ১৭ দিন পর রোববার (২৪ আগস্ট) রাতে হারানো টাকা ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সিরাজুল ইসলাম। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে আব্দুল খালেককে পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকা দেন।
 

আব্দুল খালেক বলেন, “টাকার প্রকৃত মালিককে ফেরত দিতে পেরে আমি যে আনন্দ পেয়েছি, তা ভাষায় প্রকাশ করা যাবে না।”
 

ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, টাকা ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন তিনি। ভ্যানচালকের সততা তাকে গভীরভাবে মুগ্ধ করেছে। স্থানীয় বাসিন্দারাও আব্দুল খালেকের সততা ও মানবিকতার প্রশংসা করে বলেছেন, এমন মানুষদের জন্যই সমাজে এখনো মানবিক মূল্যবোধ টিকে আছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।