ঢাকায় প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর বৈঠক
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ১১:৪২:৫২ অপরাহ্ন
- আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ১১:৪২:৫২ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৩ বার পঠিত
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারকে জুলাই অভ্যুত্থান নিয়ে বিশেষ বই উপহার দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি
ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার রবিবার (২৪ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে ড. ইউনূস পাকিস্তানের অতিথিকে জুলাই অভ্যুত্থান নিয়ে প্রকাশিত একটি বিশেষ গ্রন্থ উপহার দেন।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী শনিবার (২৩ আগস্ট) একটি বিশেষ ফ্লাইটে দুদিনের সফরে ঢাকায় পৌঁছান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
ঢাকায় পৌঁছার পর তিনি বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করেন। সফরকালে তিনি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনায় অংশ নেবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।