ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

নেত্রকোনায় মতবিনিময় সভায় বাবর: খালেদা জিয়া পরিবার সবচেয়ে বেশি নির্যাতনের শিকার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৯:৪৫:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৯:৪৫:০৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
নেত্রকোনায় মতবিনিময় সভায় বাবর: খালেদা জিয়া পরিবার সবচেয়ে বেশি নির্যাতনের শিকার ছবিঃ সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, দেশের ইতিহাসে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার পরিবার। আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে তার এক ছেলে মৃত্যুবরণ করেছেন এবং বড় ছেলে তারেক রহমান এখনও লন্ডনে প্রবাস জীবন কাটাচ্ছেন।
 

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় বিএনপির আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 

বাবর বলেন, জনগণের অধিকার, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে বিএনপি কখনো আপস করেনি, ভবিষ্যতেও করবে না। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন, কঠিন সময় অতিক্রম করতে হবে। এজন্য ঐক্য ধরে রাখতে হবে এবং কেন্দ্রীয় নির্দেশনা মেনে সংগঠিত থাকতে হবে।
 

নেতাকর্মীদের সততা বজায় রাখার আহ্বান জানিয়ে বাবর বলেন, “প্রথমে নিজেরা সঠিক থাকব, অন্যায় করব না, অন্যকেও করতে দেব না। কেউ করলে তা জানাতে হবে। এরপরও যদি অন্যায় হয়, তাকে ছাড় দেওয়া হবে না।”
 

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ আগের যেকোনো সময়ের তুলনায় বেশি সুসংগঠিত বলে মন্তব্য করেন বাবর। একই সঙ্গে নিজের ওপর হওয়া নির্যাতনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলায় তাকে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন সাজা দিয়েছে। তবে জনগণের দোয়া ও ভালোবাসায় তিনি মুক্ত হতে পেরেছেন এবং দীর্ঘ ১৮ বছর ধরে আন্দোলনের সঙ্গে আছেন।
 

উল্লেখ্য, নেত্রকোনা-৪ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন লুৎফুজ্জামান বাবর। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার রাতে তিনি নিজ এলাকায় পৌঁছান এবং রাতের সভা শেষে শুক্রবার সকালে পথসভায় অংশ নেন।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।