ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

বাইক চালানোর সময় ব্রেকিং সিস্টেমে সচেতনতা জরুরি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০১:৫৮:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০১:৫৮:২০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
বাইক চালানোর সময় ব্রেকিং সিস্টেমে সচেতনতা জরুরি ছবি : সংগৃহীত
বাইক চালানোর সময় নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো ব্রেকিং সিস্টেম। অনেকেই জানেন, দ্রুতগামী গাড়ির ব্রেক ফেল করলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে, তবে বাইকের ক্ষেত্রে এই বিষয়ে সচেতনতা তুলনামূলকভাবে কম।
সাধারণত বাইকে ম্যানুয়াল ব্রেক ব্যবহৃত হয়, যেখানে সামনের ও পেছনের চাকায় আলাদা আলাদা চাপ প্রয়োগ করে থামানো হয়। কিন্তু আধুনিক বাইকের অনেক মডেলে দু’চাকাতেই হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহৃত হচ্ছে, যা কার্যকর হলেও সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না হলে তা বিপজ্জনক হতে পারে।
ডিস্ক ব্রেক কাজ করে বিশেষ ধরনের ফ্লুইড বা ‘ব্রেক ওয়েল’-এর মাধ্যমে। কোনো কারণে যদি ফ্লুইড লিক হয়ে যায় বা চেম্বার ফাঁকা হয়ে পড়ে, তবে ব্রেক সম্পূর্ণভাবে কাজ বন্ধ করে দিতে পারে। তাই বাইকে ওঠার আগে ব্রেক ফ্লুইডের পরিমাণ পরীক্ষা করে নেওয়া জরুরি। অধিকাংশ বাইকে স্বচ্ছ ফ্লুইড চেম্বার থাকে, যাতে বাইরের দিক থেকেই ফ্লুইডের পরিমাণ দেখা যায়।
যারা দীর্ঘদিন বাইক ব্যবহার করেন না, তাদের আরও সতর্ক থাকা প্রয়োজন, কারণ দীর্ঘ সময় পর চালাতে গেলে পুরোনো ফ্লুইড কার্যকারিতা হারাতে পারে। তাই নিয়মিত ফ্লুইড পরিবর্তন এবং অন্তত স্বল্প দূরত্বে হলেও বাইক চালানো নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।