ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ইরানের ছয়টি বিমানবন্দরে ইসরাইলের বিমান হামলা, ধ্বংস ১৫টি বিমান ও হেলিকপ্টার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০১:৩৫:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০১:৩৫:৫৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
ইরানের ছয়টি বিমানবন্দরে ইসরাইলের বিমান হামলা, ধ্বংস ১৫টি বিমান ও হেলিকপ্টার ছবি: সংগৃহীত

ইরানের পশ্চিম, পূর্ব এবং মধ্যাঞ্চলের ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সোমবার (২৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানায় ইসরায়েল। এতে বলা হয়, দূর থেকে চালিত বিমান হামলায় অন্তত ১৫টি ইরানি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, তেহরানের মেহরাবাদ, মাশহাদ ও দেজফুল বিমানবন্দরসহ ছয়টি স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ হামলায় বিমানবন্দরের রানওয়ে, ভূগর্ভস্থ বাঙ্কার, একটি জ্বালানিভর্তি বিমান এবং ইরানি বাহিনীর এফ-১৪, এফ-৫ এবং এএইচ-১ ধরনের বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনীর দাবি, “এই হামলার মাধ্যমে ইরানের সামরিক বিমানঘাঁটি থেকে উড্ডয়ন ও যুদ্ধপরিকল্পনা পরিচালনার ক্ষমতা ব্যাহত করা হয়েছে।”

এর আগে গত শুক্রবার (১৩ জুন) ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালায় ইসরাইল, যার জবাবে ইরানও পাল্টা আঘাত হানে তেলআবিব লক্ষ্য করে। এরপর থেকেই উভয় দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে।

শনিবার এই উত্তেজনাকর সংঘাতে সরাসরি যুক্ত হয় যুক্তরাষ্ট্রও। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনাতে সফলভাবে বিমান হামলা চালিয়েছে। হামলার লক্ষ্য ছিল—ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান।

ইরানে ইসরাইলি আগ্রাসন বন্ধে ইতোমধ্যে চীন, রাশিয়া এবং পাকিস্তান শান্তি আহ্বান জানিয়েছে। যুদ্ধ পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে এবং এটি সমগ্র মধ্যপ্রাচ্যজুড়ে ভয়াবহ সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

সূত্র: আল-জাজিরা, এক্স পোস্ট, আইডিএফ.


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।