ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

ফেনীর ফুলগাজীতে গাছের গোড়ায় অবিস্ফোরিত দুটি গ্রেনেড উদ্ধার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০৯:১৮:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০৯:১৮:৩৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৬ বার পঠিত
ফেনীর ফুলগাজীতে গাছের গোড়ায় অবিস্ফোরিত দুটি গ্রেনেড উদ্ধার ছবি সংগৃহীত

ফেনীর ফুলগাজীতে গাছের গোড়ায় অবিস্ফোরিত দুটি গ্রেনেড পাওয়া গেছে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় কৃষক মামুন গরু চরাতে গিয়ে সুজামিয়া প্রধানের বাড়ির দক্ষিণ-পূর্ব পাশে গাছের গোড়ায় গ্রেনেডের মতো বস্তু দেখতে পান। পরে দ্রুত স্থানীয়দের খবর দেন এবং প্রশাসনকে অবহিত করা হয়।

খবর পেয়ে ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে এবং গ্রেনেড উদ্ধার ও নিষ্ক্রিয় করার জন্য বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেনেড দুটি বহু পুরনো এবং মাটির নিচে পুঁতে রাখা ছিল। সাম্প্রতিক বর্ষা ও বন্যার কারণে এগুলো উঁকি দিয়েছে।

ফুলগাজী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। বোম ডিসপোজাল টিম ছাড়া গ্রেনেড দুটি সম্পর্কে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। তারা এসে পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।”


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।