ইরান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ সরকারের
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০২:৪৫:৩৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০২:৪৫:৩৩ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৮ বার পঠিত
ইরান-ইসরাইলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে তেহরানে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। আগ্রহীদের প্রথম দলকে আগামী সপ্তাহে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (২২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতিতে সেখানে বসবাসরত বাংলাদেশিদের দেশে প্রত্যাবর্তনের প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে। ইরানের পার্শ্ববর্তী দেশগুলোর সহযোগিতায় এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta
প্রত্যাবাসনের ক্ষেত্রে প্রথম দলের ফেরত আসার ব্যবস্থা আগামী সপ্তাহেই করা হতে পারে বলে আশা প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পর্যায়ক্রমে অন্যান্য আগ্রহী বাংলাদেশিদেরও দেশে ফিরিয়ে আনা হবে।
এ লক্ষ্যে ইরানে অবস্থানরত বাংলাদেশিদের নাম, ঠিকানা ও প্রয়োজনীয় তথ্যসহ তেহরানে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে রেজিস্ট্রেশনের অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগের জন্য হটলাইন নম্বর:
বাংলাদেশ দূতাবাস, তেহরান: +৯৮৯৯০৮৫৭৭৩৬৮, +৯৮৯১২২০৬৫৭৪৫
পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা: +৮৮০১৭১২০১২৮৪৭ (হটলাইন ও ওয়াটসঅ্যাপ)
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গেও এই বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।