ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

ইরান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ সরকারের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০২:৪৫:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০২:৪৫:৩৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
ইরান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ সরকারের ইরান-ইসরাইলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে তেহরানে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। আগ্রহীদের প্রথম দলকে আগামী সপ্তাহে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (২২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতিতে সেখানে বসবাসরত বাংলাদেশিদের দেশে প্রত্যাবর্তনের প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে। ইরানের পার্শ্ববর্তী দেশগুলোর সহযোগিতায় এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

 
প্রত্যাবাসনের ক্ষেত্রে প্রথম দলের ফেরত আসার ব্যবস্থা আগামী সপ্তাহেই করা হতে পারে বলে আশা প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পর্যায়ক্রমে অন্যান্য আগ্রহী বাংলাদেশিদেরও দেশে ফিরিয়ে আনা হবে।

 
এ লক্ষ্যে ইরানে অবস্থানরত বাংলাদেশিদের নাম, ঠিকানা ও প্রয়োজনীয় তথ্যসহ তেহরানে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে রেজিস্ট্রেশনের অনুরোধ জানানো হয়েছে।

 
যোগাযোগের জন্য হটলাইন নম্বর:
বাংলাদেশ দূতাবাস, তেহরান: +৯৮৯৯০৮৫৭৭৩৬৮, +৯৮৯১২২০৬৫৭৪৫
পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা: +৮৮০১৭১২০১২৮৪৭ (হটলাইন ও ওয়াটসঅ্যাপ)
 
 
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গেও এই বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।