ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

কক্সবাজার সীমান্তে ৫০ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০১:১০:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০১:১০:০৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
কক্সবাজার সীমান্তে ৫০ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক ছবি সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্ত থেকে ৫০ হাজার ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পালংখালী ইউনিয়নের পশ্চিম আঞ্জুমানপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
 

আটক ব্যক্তির নাম মোহাম্মদ কাউছার (২৮)। তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের নলবুনিয়া গ্রামের মৃত আমিরুজ্জামানের ছেলে।
 

বিজিবি জানায়, সাম্প্রতিক সময়ে উখিয়ার সীমান্ত দিয়ে মাদক পাচারের প্রবণতা বেড়ে যাওয়ায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ১৯ নম্বর সীমান্ত পিলারের কাছাকাছি টহলরত অবস্থায় বিজিবির সদস্যরা এক সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান। তাকে থামার নির্দেশ দিলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।
 

তল্লাশির সময় তার শরীরে গেঞ্জি দিয়ে মোড়ানো অবস্থায় ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট এবং একটি দা উদ্ধার করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা। সীমান্ত এলাকাজুড়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে বিজিবি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।