ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

জাকসু এবং হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা শুরু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০৭:৪০:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০৭:৪০:১৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০২ বার পঠিত
জাকসু এবং হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা শুরু ছবিঃ প্রতিবেদক
প্রতিবেদক: ইরফান ইবনে আমিন পাটোয়ারী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত "জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)" ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে সোমবার, ১৮ আগস্ট ২০২৫।
 
সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় নির্বাচন কমিশন কার্যালয়ে জাকসু’র ও সংশ্লিষ্ট হলগুলোতে হল সংসদের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের কার্যক্রম শুরু হয়।
 
নির্বাচন কমিশন কার্যালয়ে জাকসুর মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সময় জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, অধ্যাপক ড. খোঃ লুৎফুল এলাহী, ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা এবং সদস্য সচিব অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। 
 
মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা নেওয়ার এ কার্যক্রম চলবে আজ (১৯ আগস্ট ২০২৫) পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আগামী ২৫ আগস্ট ২০২৫ তারিখে খসড়া প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। 
 
জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ.কে.এম. রাশিদুল আলম জানান, "সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন আয়োজনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে। প্রায় ৩৩ বছর পর অনুষ্ঠিতব্য এই নির্বাচনে যাতে প্রার্থীরা নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালাতে পারে এবং ভোটাররা তাঁদের পছন্দমাফিক প্রার্থীকে ভোট দিতে পারে, সেই পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ।"
 
বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনের সম্মিলিত প্রয়াস এবং সহযোগিতায় অংশগ্রহণমূলক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।