সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, লঘুচাপের প্রভাবে দমকা হাওয়ার আশঙ্কা
- আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৬:১৭:১২ অপরাহ্ন
- আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৬:১৭:১২ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৭ বার পঠিত
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস।
রোববার (১৭ আগস্ট) প্রকাশিত এক সতর্কবার্তায় জানানো হয়, ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যার উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপটি অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তর ও পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘণীভূত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বৃদ্ধি পেয়েছে। এর ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দরগুলোতে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সঙ্গে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যেতে জেলেদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।