ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

সাবেক সিইসি গ্রেফতারে বিশৃঙ্খলার ঘটনায় সরকারের কঠোর বার্তা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০১:৫৯:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০২:০০:২৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৮ বার পঠিত
সাবেক সিইসি গ্রেফতারে বিশৃঙ্খলার ঘটনায় সরকারের কঠোর বার্তা
সুনির্দিষ্ট মামলায় রাজধানীর উত্তরা থানা পুলিশ রোববার (২২ জুন) সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে গ্রেফতার করে। এ সময় গণজমায়েতের মাধ্যমে সৃষ্ট বিশৃঙ্খলা এবং অভিযুক্তকে শারীরিকভাবে লাঞ্ছনার বিষয়টি অন্তর্বর্তী সরকারের নজরে আসে। রাতেই সরকার এক বিবৃতিতে জানায়, আইন কেউ যেন নিজের হাতে তুলে না নেয়, সে বিষয়ে দেশবাসীকে আবারও সতর্ক করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত যেকোনো ব্যক্তির বিচার হবে প্রচলিত আইনের আওতায় এবং চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আদালত। সরকার আরও জানায়, অভিযুক্তের ওপর হামলা ও লাঞ্ছনা ফৌজদারি অপরাধ এবং এটি আইনের শাসনের পরিপন্থী। যারা ঘটনাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের চিহ্নিত করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। ন্যায়বিচার প্রতিষ্ঠার এই প্রক্রিয়ায় সকল নাগরিককে সহনশীল ও আইনসম্মত ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।