ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

বান্দরবানে আহত হাতি চিকিৎসার সময় ১৫ জন বনকর্মী ও চিকিৎসক আহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৭:৫৪:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৭:৫৪:০০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
বান্দরবানে আহত হাতি চিকিৎসার সময় ১৫ জন বনকর্মী ও চিকিৎসক আহত ছবিঃ সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত একটি মাদি হাতিকে চিকিৎসা দেওয়ার সময় বন বিভাগের ১৫ কর্মকর্তা ও কর্মচারী আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
 

আহতদের মধ্যে রয়েছেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রাজারকুল রেঞ্জ কর্মকর্তা আলী নেওয়াজ, ডুলাহাজরা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাদ জুলকারনাইন এবং গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মো. মোস্তাফিজুর রহমান। জুলকারনাইন ও মোস্তাফিজুর রহমান বর্তমানে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন, আর আলী নেওয়াজ কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকি আহতরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা পেয়েছেন।
 

রেঞ্জ কর্মকর্তা আলী নেওয়াজ জানান, গত রোববার মিয়ানমার সীমান্তের পাশে পুঁতে রাখা স্থলমাইনে হাতিটি গুরুতর আহত হয় এবং পরে বাংলাদেশে প্রবেশ করে। খবর পেয়ে শুক্রবার সকালে একদল চিকিৎসকসহ বন বিভাগের ১৫ সদস্য রামু উপজেলার দারিয়ারদীঘি সংরক্ষিত বনে পৌঁছান। তবে সেখানে পৌঁছানোর আগে হাতিটির আচরণ হঠাৎ পরিবর্তিত হয়ে তাদের আক্রমণ করে, যার ফলে সবাই আহত হন। এমনকি হাতিটি একজনের বন্দুকও কেড়ে নিয়ে বনের ভেতরে ফেলে, যা পরে উদ্ধার করা হয়।
 

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, “আহত হাতিটির চিকিৎসা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। বন কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন।”
 

বন বিভাগের তথ্যমতে, হাতিটির সামনের ডান পা বিস্ফোরণে প্রায় অবশ হয়ে গেছে। পায়ের তলা ও নখ ক্ষতিগ্রস্ত হওয়ায় খাবার সংগ্রহ এবং চলাচলে তাকে বিশেষ কষ্ট হচ্ছে। চিকিৎসকদের মতে, রক্ত ও পানিশূন্যতায় ভুগছে হাতিটি, এবং সুস্থ হওয়ার জন্য দীর্ঘমেয়াদি নিবিড় পরিচর্যা প্রয়োজন।
 

নাইক্ষ্যংছড়ি রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হক সরকার নিশ্চিত করেছেন, হাতিটি মিয়ানমারের ভেতরে স্থলমাইন বিস্ফোরণে আহত হয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং বর্তমানে সুরক্ষিত এলাকায় চিকিৎসাধীন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।