ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

স্বাধীনতা দিবসে পাকিস্তানকে মোদির কড়া সতর্কবার্তা: ‘রক্ত ও পানি একসাথে প্রবাহিত হবে না’

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ১০:১৫:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ১০:২৪:৪২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬২ বার পঠিত
স্বাধীনতা দিবসে পাকিস্তানকে মোদির কড়া সতর্কবার্তা: ‘রক্ত ও পানি একসাথে প্রবাহিত হবে না’ ছবিঃ সংগৃহীত

ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে পাকিস্তানকে সরাসরি ও কঠোর বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৫ আগস্ট) দিল্লির ঐতিহাসিক লাল কেল্লা থেকে দেওয়া ভাষণে তিনি স্পষ্টভাবে জানান, ভারত পারমাণবিক হুমকি বা ব্ল্যাকমেইল মেনে নেবে না। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, ভারত আর সিন্ধু পানিচুক্তির শর্তে সম্মত নয় এবং দেশের ন্যায্য পানি অধিকার রক্ষায় আপসহীন থাকবে।
 

১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু পানিচুক্তি সিন্ধু নদী ব্যবস্থার পানি বণ্টনের নিয়ম নির্ধারণ করেছিল। তবে চলতি বছরের ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ভারত চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। সেই প্রেক্ষাপটে স্বাধীনতা দিবসের ভাষণে মোদি বলেন, “রক্ত আর পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না।” তিনি দাবি করেন, চুক্তিটি ভারতের জনগণের প্রতি অবিচার ছিল, কারণ দেশের নদীগুলো শত্রু দেশের সেচে ব্যবহৃত হলেও অনেক ভারতীয় কৃষক পানি সংকটে ছিলেন। তাই ভারতের পানির অংশ কেবল ভারত ও তার কৃষকদের জন্যই নির্ধারিত থাকবে বলে জানান তিনি।
 

মোদি আরও বলেন, কৃষক ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস নয়। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকির জবাবে তিনি সতর্ক করে দেন, শত্রুপক্ষ যদি আর কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেয়, তবে ভারতীয় সশস্ত্র বাহিনী কঠোর প্রতিক্রিয়া জানাবে। তার ভাষায়, “ভারত আর পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না, এবং রক্ত ও পানি একসাথে প্রবাহিত হবে না।”


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।