স্পারসোতে একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২২-০৬-২০২৫ ১০:০০:৫৪ অপরাহ্ন
- আপডেট সময় : ২২-০৬-২০২৫ ১০:০০:৫৪ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৪৫ বার পঠিত
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) বিভিন্ন গ্রেডভুক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ১২টি পদের বিপরীতে ২৪ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ১৮ মে থেকে ১৫ জুন ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে।
নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta
নিয়োগযোগ্য পদসমূহ:
টেকনিশিয়ান–১/সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট – ১ জন, বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪), বিজ্ঞান বিভাগে স্নাতক
অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট – ১ জন, বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪), বাণিজ্য বিভাগে স্নাতক
স্টোরকিপার – ১ জন, বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪), স্নাতক
ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট – ২ জন, বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪), স্নাতক
ড্রাফটসম্যান – ৩ জন, বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫), বিজ্ঞান বিভাগে এইচএসসি
রিসিপশনিস্ট – ১ জন, বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬), এইচএসসি
এলডিএ কাম টাইপিস্ট (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) – ৩ জন, বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬), এইচএসসি
টেকনিশিয়ান – ২ জন, বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬), বিজ্ঞান বিভাগে এইচএসসি
স্কিলড ওয়ার্কার – ১ জন, বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯), এসএসসি
মালি – ১ জন, বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০), অষ্টম শ্রেণি
অফিস সহায়ক – ৫ জন, বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০), অষ্টম শ্রেণি
সিকিউরিটি গার্ড – ৩ জন, বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০), অষ্টম শ্রেণি
সব পদে নিয়োগ সরকারি বিদ্যমান বিধি-বিধান ও কোটা অনুসারে সম্পন্ন হবে। বিস্তারিত জানতে ও আবেদন করতে স্পারসোর নির্ধারিত ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।