ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০১:৫৮:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০২:০৪:৩৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৮ বার পঠিত
সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি ছবিঃ সংগৃহীত

সাতক্ষীরার সদর উপজেলায় “সবুজে সাজাই বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে প্রতিটি শিক্ষার্থীকে দুটি করে চারা দেওয়া হয়।
 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন।

‘প্রকৃতি ও জীবন ক্লাব’-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি সরফরাজ নেওয়াজ সাগরের সভাপতিত্বে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক স.ম শহিদুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি এবং প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।