ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০৯:০৬:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০৯:১৩:২৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (২২ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমের বরাতে,  হামলাগুলো সফলভাবে সম্পন্ন হয়েছে এবং সব বিমান নিরাপদে ইরানের আকাশসীমার বাইরে ফিরে এসেছে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, “আমরা সফলভাবে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছি। এখন শান্তির সময়।”

তিনি আরও জানান, ফোরদো স্থাপনায় একটি পূর্ণ পেলোড নিক্ষেপ করা হয়েছে এবং বিশ্বের আর কোনো সামরিক বাহিনী এমন হামলা চালাতে পারত না বলে দাবি করেন তিনি।
 

ট্রাম্প একটি ওপেন-সোর্স ইন্টেলিজেন্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেন, যেখানে দাবি করা হয়, শক্তিশালীভাবে সুরক্ষিত ফোরদো পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়েছে।

হোয়াইট হাউস এর আগে জানিয়েছিল, ইসরাইলের পর ইরানে হামলায় যুক্তরাষ্ট্র যুক্ত হবে কি না, সে বিষয়ে ট্রাম্প দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন। তবে ১৩ জুন ইসরাইলের সামরিক আগ্রাসনের পর ৯ দিন পেরিয়ে যুক্তরাষ্ট্রও হামলায় অংশ নিলো।

উল্লেখ্য, ইরান বহুদিন ধরে দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। কিন্তু যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলো ও ইসরাইল বরাবরই বলে এসেছে, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে।

এই বিতর্ক নিরসনে ২০১৫ সালে ঐতিহাসিক ইরান পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়। তবে ২০১৮ সালে ট্রাম্প সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। সাম্প্রতিককালে চুক্তি পুনরায় কার্যকর করতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলছিল। এর মধ্যেই এই হামলা নতুন উত্তেজনার জন্ম দিলো।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।