ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, কঠোর নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ সিইসির

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৭:০৮:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৭:০৮:১৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, কঠোর নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ সিইসির
আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। শনিবার (৯ আগস্ট) বিকেলে রংপুরের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
 
তিনি বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সব বাহিনীকে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না এবং কেউ আইন ভঙ্গ করলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। রংপুর অঞ্চলের পরিস্থিতি বিবেচনায় এখানেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
 
এর আগে সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে অনুষ্ঠিত সভায় সিইসি বলেন, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাঠামো, জনবল ও অন্যান্য প্রস্তুতি গুছিয়ে আনছে। কমিশনের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনে কারো পক্ষে বা বিপক্ষে কাজ করা হবে না।
 
তিনি আরও উল্লেখ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা মোকাবিলায় পদক্ষেপ নেওয়া হচ্ছে। নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, ভোট দেওয়া যেমন নাগরিক দায়িত্ব, তেমনই এটি নৈতিক দায়িত্বও। সাংবাদিকদের ক্ষেত্রে সংবাদ সংগ্রহে স্বাধীনতা থাকবে, তবে ভোটকেন্দ্রের ভেতরে সরাসরি সম্প্রচার না করার অনুরোধ জানান তিনি।
 
সভায় রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা এবং বিভাগের বিভিন্ন জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।