ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

সংস্কার কমিশনের ১২১ সুপারিশের মধ্যে বাস্তবায়িত ১৬, চলমান ৮৫

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ১০:৫০:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ১০:৫০:০০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
সংস্কার কমিশনের ১২১ সুপারিশের মধ্যে বাস্তবায়িত ১৬, চলমান ৮৫
বিভিন্ন সংস্কার কমিশনের ১২১টি স্বল্পমেয়াদি বাস্তবায়নযোগ্য সুপারিশের মধ্যে ১৬টি ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে, ৮৫টি সুপারিশ বাস্তবায়নের প্রক্রিয়াধীন এবং ১০টি আংশিকভাবে বাস্তবায়িত হয়েছে। এছাড়া বাকি ১০টি সুপারিশ এখনও মূল্যায়নাধীন।
 
বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
 
তিনি বলেন, “১১টি সংস্কার কমিশনের যে আশু বাস্তবায়নযোগ্য সুপারিশ ছিল, সেগুলোর তথ্য উপস্থাপন করা হয়েছে। আইন উপদেষ্টা ১২১টি সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য হিসেবে চিহ্নিত করেন। এর মধ্যে ১৬টি ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে, ৮৫টি বাস্তবায়নাধীন, ১০টি আংশিক বাস্তবায়িত এবং ১০টি সুপারিশ বাস্তবায়নযোগ্য কি না, তা এখনো বিবেচনায় রয়েছে।”
 
উল্লেখ্য, সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয় এবং তা দুপুরের দিকে শেষ হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন।
 
অন্তর্বর্তী সরকারের সময়ে এটি উপদেষ্টা পরিষদের সচিবালয়ে দ্বিতীয় বৈঠক। এর আগে গত বছরের ২০ নভেম্বর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
 
বৈঠক উপলক্ষে প্রধান উপদেষ্টার আগমনে সচিবালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। একমাত্র ১ নম্বর গেট খোলা রাখা হয় এবং দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।