ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট শিকার, আল্লাহর কৃতজ্ঞতায় নাঈম হাসান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০৬:২৮:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০৬:২৮:৪৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪ বার পঠিত
শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট শিকার, আল্লাহর কৃতজ্ঞতায় নাঈম হাসান

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করে বাংলাদেশকে বড় বিপদে পড়া থেকে কিছুটা রক্ষা করেছেন স্পিনার নাঈম হাসান। তার বল হাতে দারুণ পারফরম্যান্সের সুবাদেই লঙ্কানদের ইনিংস থেমেছে ৪৮৫ রানে, পাঁচশর আগে প্রতিপক্ষকে আটকে দিতে পারায় মুখে হাসি টাইগার শিবিরে।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে নাঈম বলেন, “আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে। আল্লাহর কাছে কৃতজ্ঞতা। আল্লাহ এমন একটা সুযোগ দিল। আমি খুব ভালোভাবে কাজে লাগাতে পেরেছি।”

নাঈম বলেন, “উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি ছিল। আমরা চেষ্টা করেছি লম্বা সময় ধরে এক জায়গায় বল করতে। কারণ ক্রিকেট তো রানের খেলা। যখন রান আসবে না, ব্যাটার চাপে পড়লে ভুল করতেই পারে। এই পরিকল্পনাতেই বল করেছি। আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে।”

তিনি আরও জানান, “ওদের দলে লেফটহ্যান্ডার ৩–৪ জন ছিল, তবে রাইটহ্যান্ডার বেশি ছিল। তাই রাইটিদের বিপক্ষেই বেশি উইকেট পেয়েছি।”

আগামী দিনের কৌশল সম্পর্কে জানতে চাইলে নাঈম জানান, “এটা দলের পরিকল্পনার অংশ, কালকেই ইনশাল্লাহ মাঠে দেখা যাবে।”

একসময় চোটের কারণে মাঠের বাইরে থাকা এই স্পিনার নিজের ক্যারিয়ারের উত্থান-পতন নিয়ে বলেন, “আনলাকি বলতে কিছু নেই। আল্লাহ্‌ যার জন্য যা রিজিকে রেখেছেন, তাই হবে। সবার ক্যারিয়ার একরকম হয় না। আমার যেমন হয়েছে, আলহামদুলিল্লাহ।”

নাঈম হাসানের এই পারফরম্যান্স আবারও প্রমাণ করেছে, স্পিন বিভাগে তার উপস্থিতি বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এখন দেখার পালা, ব্যাট হাতে টাইগাররা শ্রীলঙ্কার বিশাল রানের জবাবে কতটা লড়াই করতে পারে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।