ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

শেখ পরিবার এবং আওয়ামী লীগ কর্মীরা কাপুরুষ: শফিকুল আলম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ০৫:২৬:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ০৫:২৬:৩৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
শেখ পরিবার এবং আওয়ামী লীগ কর্মীরা কাপুরুষ: শফিকুল আলম ছবি: সংগৃহীত। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ পরিবার এবং আওয়ামী লীগ কর্মীরা একঝাঁক কাপুরুষ। তারা টানা ১৫ বছর ধরে ক্ষমতায় থাকতে পেরেছে শুধু একটি কারণেই—তারা হাজার হাজার পুলিশ, সেনা ও নিরাপত্তা কর্মকর্তাকে তাদের ইচ্ছাধীন হত্যাকারী বাহিনীতে পরিণত করতে পেরেছিল।
 
মঙ্গলবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
 
শফিকুল আলম বলেন, যদি এই কিলিং স্কোয়াডগুলোর কোনো সহায়তা না থাকত, তাহলে শেখ হাসিনা, তার পরিবার এবং আওয়ামী লীগের এই বাহিনী বহু আগেই নিশ্চিহ্ন হয়ে যেত। তিনি বলেন, শেখ হাসিনা এবং তার দলকে দীর্ঘদিন পর্যবেক্ষণের পর এই সিদ্ধান্তে পৌঁছেছেন।
 
তিনি আরও লিখেছেন, “গত বছরের জুলাইয়ে যখন আমাদের তরুণ-তরুণীরা এই ডেথ স্কোয়াডগুলোর বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, তখন আওয়ামী লীগ কর্মীরা বুঝে গিয়েছিল—তারা কয়েক মিলিয়ন বিপ্লবীর মুখোমুখি দাঁড়ানোর সাহস রাখে না। তারা পালিয়ে গিয়েছিল, হাওয়া হয়ে গিয়েছিল। আমি নিশ্চিত, তারা আর কখনো ফিরতে পারবে না। কাপুরুষেরা কখনোই ফিরে আসে না।”

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।