ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

কাপ্তাই হ্রদের ১৬টি জলকপাট খুলতে পারে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ১০:৫৪:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ১০:৫৬:০০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
কাপ্তাই হ্রদের ১৬টি জলকপাট খুলতে পারে পানি বিপদসীমার কাছাকাছি
রাঙামাটির কাপ্তাই হ্রদ এখন পানিতে টইটম্বুর। হ্রদের পানি ১০৭ মিনস সি লেভেল (এমএসএল) পূর্ণ হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে কাপ্তাই বাঁধের স্প্রিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খোলার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র।
 
রোববার রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র থেকে জানানো হয়েছে, রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৭ এমএসএল। হ্রদের পানির বর্তমান উচ্চতা বিপদসীমার কাছাকাছি। হ্রদের উজান ও ভাটি এলাকার বন্যা নিয়ন্ত্রণের জন্য সোমবার বিকেল ৩টায় স্প্রিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি পরিমাণ উঠিয়ে পানি নিষ্কাশন শুরু করা হবে। এতে করে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হবে। বর্তমানে হ্রদের পানির স্রোত ও বৃষ্টিপাত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পানির লেভেল অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেলে স্প্রিলওয়ে গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে।
 
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান বলেন, ‘যদি কাপ্তাই হ্রদের পানির লেভেল বেশি থাকে তাহলে সোমবার বিকালে খুলে দেয়া হবে। আর যদি কম থাকে, তাহলে তার পরেরদিন খুলবে। সোমবারই খোলা হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’
 
উল্লেখ, বর্তমানে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদনের ফলে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে কর্ণফুলী নদীতে। যা কর্ণফুলী অববাহিকায় শেষ গন্তব্য বঙ্গোপসাগরে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।